ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্লোভাকিয়ার ইতিহাসে প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :-স্লোভাকিয়ার ইতিহাসে প্রথমবারের মত প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন একজন নারী প্রার্থী। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও পেশায় আইনজীবী জুজানা কাপুতোভা (৪৫) দেশটির শনিবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন। এর ফলে দেশটি প্রথমবারের মত একজন নারী প্রেসিডেন্ট পেল।

জুজানা দেশটির সরকারের কড়া সমালোচক এবং দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর ছিলেন। এছাড়া তিনি আইনি পেশায় অন্যতম পরিচিত মুখ। নির্বাচনী প্রচারণায় দুর্নীতির বিরুদ্ধে প্রচারণাকে হাতিয়ার হিসেবে বেছে নেন জুজানা।

রাজনীতির মাঠে একেবারে জুজানা একেবারে নবীন হলেও তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন সার-এসডি দলের মারোস সেফকোভিচ ছিলেন ঝানু রাজনীতিবিদ। তিনি ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট।

শনিবারের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পান জুজানা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মারোস পেয়েছেন পান ৪২ শতাংশ ভোট।৪৫ বছর বয়সী তালাকপ্রাপ্ত জুজানা কাপুতোভা দুই সন্তানের জননী। লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির একজন সদস্য জুজানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat