ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৩০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতদের পক্ষে স্বজনরা মামলা করতে চাইলে নেয়া হবে : আইজিপি
নিউজ ডেস্ক:-পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পক্ষে তাদের স্বজনরা মামলা করতে চাইলে তা নেয়া হবে।তবে স্বজনরা যদি মামলা না করেন, তাহলে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়ে এব্যাপারে মামলা দায়ের করবে। তিনি আজ দুপুরে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবন এফআর টাওয়ার পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। আইজিপি বলেন, এফআর টাওয়ারের মালিকের পরিচয় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই ভবনের বিভিন্ন ফ্লোর সরেজমিনে ঘুরে দেখে বলেন, বহুতল এই ভবনের প্রতিটি তলায় টাকা পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় মালিক পক্ষের প্রতিনিধি নিয়ে সমন্বিত প্রচেষ্টায় আজ সন্ধ্যার মধ্যে ভস্মীভূত জিনিসপত্রসহ ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল অপসারণের কাজ শেষ করা হবে। তিনি বলেন, এই ভবনের প্রতিটি ফ্লোরের জন্য পুলিশের পৃথক তদন্ত টিম কাজ করবে। এসব টিমের প্রতিটির নেতৃত্বে দিবেন একজন উপ-পরিদর্শক(এসআই) পর্যায়ের কর্মকর্তা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেছেন উল্লেখ করে আইজিপি বলেন, তারা দু’এক দিনের মধ্যে আবারো ভবনটি পরিদর্শন করবেন এবং ওই ক্ষতিগ্রস্থ ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা জানাবেন। যদি তারা পরীক্ষা-নিরীক্ষা করে জানান এটি ঝুঁকিপূর্ণ নয়, ব্যবহার করা যাবে তাহলে ভবনটি পুনরায় খুলে দেয়ার ব্যবস্থা করা হবে। এসময় পুলিশ প্রধান উল্লেখ করেন, রাজউকের নকশা অনুযায়ী এফআর টাওয়ারের অনুমোদন ছিল ১৮ তলার।কিন্তু এটি নির্মাণ করা হয়েছে ২২ থেকে ২৩ তলা। তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনা হৃদয়বিদারক। এই ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদি তদন্তে এই অগ্নিকান্ডের ঘটনায় কারো জড়িত থাকার তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবন্থা নেয়া হবে। কোন ধরণের ছাড় দেয়া হবে না।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat