ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বনানীতে বহুতল ভবনে আগুন,একজন শ্রীলঙ্কার নাগরিকসহ নিহত ৭, উদ্ধার শতাধিক
নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে থেমে থেমে এই আগুনের শিখা আবারও বাইরে থেকে দেখা যাচ্ছে। ভবনটির ছাদ থেকে আটকে পড়া মানুষ উদ্ধারের আর্তনাদ করছে। বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মহড়া দিলেও ছাদে আটকা মানুষদের উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেননি। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র। প্রায় তিনটা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবন থেকে অনেকে ঝুলন্ত তার বেয়ে নামতে গিয়ে নীচে পড়ে আহত হয়েছে। সবমিলিয়ে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে দ্য ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat