ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে লোহাগাড়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
চট্টগ্রামে লোহাগাড়ায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন যাত্রী। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহতরা হলেন— কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তাদের কন্যা সন্তান সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)। দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ আটজন নিহত হন। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat