ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহ আর নেই
নিউজ ডেস্ক:-প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহ আর নেই। গত রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। শাহনাজের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আজ বাদ জোহর বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে এই বরেণ্য শিল্পীকে বনানীতে সম্মিলিত সামরিক কবরস্থানে দাফন করা হবে। শাহনাজ রহমতউল্লাহ ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক গান, গজল, দেশাত্মবোধক গান ও চলচ্চিত্রের অসংখ্য চিরায়তধারার গান গেয়েছেন শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা শুরু করেন। মাত্র ১১ বছর বয়সে ১৯৬৩ সালে ‘নতুন সুর’ ছবিতে গান করেন। সে থেকে বাংলা, উর্দু কয়েকটি ছবিতে গান করেন। ১৯৭৩ সালে ‘ আবার তোরা মানুষ হ ‘ চলচিত্রেও গান গেয়েছেন। তার গাওয়া অসংখ্য গান বাংলা সঙ্গীত জগতকে সস্মৃদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল, যে ছিল দৃষ্টির সীমনায়, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, এক নদী রক্ত পেরিয়ে, ফুলের কানে ভ্রমর এসে, আমার দেশের মাটিরও গন্ধে। শাহনাজ সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শিল্পকলা একাডেমি পুরস্কার ও চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন। তার গানের বেশ কয়েকটি এ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি স্বামী, এক পুত্র, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat