ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত আগামী ২২এপ্রিল- ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ ২০১৯’ । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। রাজধানীর একটি হোটেলে আজ টুর্নামেন্টের ড্র ও লোগো উম্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, প্রতিযোগিতার সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টস এর প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রমুখ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat