ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল ধরিয়ে দেবেন: মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:-  সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের মত নির্বাচিত সবাইকে শপথ নিয়ে সংসদে এসে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভার পর তিনি এই আহ্বান জানান। নাসিম বলেন, আমরা আশা করব বিএনপিসহ অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছেন, তারা সংসদে আসবেন। এসে সরকারের ভুল ধরিয়ে দেবেন। সরকারের কঠোর সমালোচনা করবেন। তিনি আরো বলেন, নির্বাচন বর্জন করে গত কয়েক বছরে বিএনপি নির্বাচন ভণ্ডুল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংস করছে। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, শুধু প্রেস ব্রিফিং করে, নামকাওয়াস্তে কয়েকটি লোক দেখানো আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার শপথ নিয়ে সংসদে যোগ দেন তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তাকে কে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat