ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে : স্পিকার
নিউজ ডেস্ক:-  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী জাগরণের পথিকৃৎ যারা তাদের অনুসরণ করেই নারী অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিকার আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ উপলক্ষে ‘নারী সম্মাননা’ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল এ কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। আলোকিত নারী তৈরীতে তার অবদান মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চেীধুরীসহ ৫ জন বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, প্রথম নারী সংসদ উপনেতা এবং বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী, প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি। বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড.নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ট্রাস্টের ট্রাস্টি মুক্তিযোদ্ধা মাহফুজা খানম,বাংলা রেকর্ডসের চেয়ারম্যান ও সাবেক আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন, অধ্যাপক খন্দকার নজরুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat