ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শপথের সিদ্ধান্তে অটল মনসুর, নিচ্ছেন না মোকাব্বির
নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে বিজয়ী মোকাব্বির খান বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। দলের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন বেলে জানিয়েছেন তিনি। তবে একেবারেই যে শপথ নিচ্ছেন না এমনটি বলেননি তিনি। বুধবার গণফোরাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মোকাব্বির খান বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। এছাড়া বিজ্ঞপ্তিতে আর কিছু উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। এরই মধ্যে সুলতান মনসুর ও মোকাব্বিরের শপথ নেওয়ার চিঠি পেয়ে বৃহস্পতিবার দুজনের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছে সংসদ সচিবালয়। তার একদিন আগেই সিদ্ধান্ত বদলানোর কথা জানালেন মোকাব্বির। এদিকে গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মো. মনসুর বলেছেন, তিনি বৃহস্পতিবার শপথ নিতে আগ্রহী। গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। অন্যদিকে সুলতান মোহাম্মদ মনসুর বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat