ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৩
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল : হাসাপাতালে নেতা-কর্মীদের ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসাপাতালে দলীয় নেতা-কর্মীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। ওবায়দুল কাদের দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অচিরেই আরোগ্য লাভ করে জনগণের সেবায় নিয়োজিত হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। - বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat