ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বড় ধরনের সামরিক মহড়া নিয়মিত না করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার
আন্তর্জতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক বড় ধরণের সামরিক মহড়া নিয়মিত না করার পরিকল্পনা করছে। উত্তর কোরিয়ার সাথে সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। শুক্রবার মার্কিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতার সাথে ট্রাম্পের দ্বিতীয় সম্মেলন শেষ হওয়ার পরপর ওই কর্মকর্তা এমন মন্তব্য করেন। তবে তিনি নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। সম্মেলনটি কোন ধরনের আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও উভয়পক্ষ জানিয়েছে, তারা আলোচনা চালিয়ে যাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ফোয়াল ঈগল নামের সামরিক মহড়া বন্ধ থাকবে। গ্রীস্মে সাধারনত এ সামরিক মহড়া চালানো হয়। ফোয়াল ঈগল হচ্ছে এ দুই মিত্র দেশের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে বড় নিয়মিত যৌথ সামরিক মহড়া। এ মহড়ায় বরাবরই পিয়ংইয়ং বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর কঠোর নিন্দা জানায়। তারা এ মহড়াকে আগ্রাসন হিসেবে অভিহিত করে থাকে। অতীতে এ যৌথ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার দুই লাখ ও যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সৈন্য অংশ নেয়। উল্লেখ্য, গত বছর সিঙ্গাপুরে কিমের সঙ্গে টাম্পের প্রথম শীর্ষ সম্মেলনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও সিউল কয়েকটি যৌথ সামরিক মহড়া বাতিল করে বা ছোট পরিসরে পরিচালনা করে এবং মার্কিন যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশের উপর দিয়ে আর চক্কর দিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat