ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ের দিন ঘোষণা করলেন মালাইকা-অর্জুন?
বিনোদন ডেস্ক:- না! আর লুকোচুরি নয়। অর্জুন কপূরকে তিনি যে পছন্দ করেন তা প্রকাশ্যেই জানিয়েছেন মালাইকা আরোরা। রিলেশনশিপে রয়েছেন, তা ঘোষণা করেছিলেন অর্জুনও। এই জুটির বিয়ে নিয়ে বহু জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। এ বার সেই বহু প্রতিক্ষিত বিয়েই সম্ভবত হতে চলেছে। বলিউড সূত্রে খবর, আগামী এপ্রিলেই গাঁটছড়া বাঁধবেন অর্জুন-মালাইকা। না! নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করেননি তাঁরা। তবে, শোনা যাচ্ছে, গির্জায় গিয়ে ক্রিষ্টান মতে বিয়ে করতে পারেন এই জুটি। মালাইকার বোন অমৃতা আরোরাও শাকিল লাদাককে ক্রিষ্টান মতেই বিয়ে করেছিলেন। সম্প্রতি কর্ণ জোহরের শো-এ হাজির হয়েছিলেন মালাইকা। সঙ্গে ছিলেন কিরণ খের এবং বীর দাস। অ্যাওয়ার্ড এপিসোড উপলক্ষে উপস্থিত ছিলেন এই তিন সেলেব। সেখানে কর্ণ জানতে চান, সেরা পুরুষ পারফর্মার কে? কিরণ সঙ্গে সঙ্গে উত্তর দেন, ‘আমি বলব অর্জুন কপূর’। তার পরই মালাইকা হেসে বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি। এ ভাবে হোক বা অন্য ভাবে…।’ এর আগে মালাইকা ‘এএম’ অর্থাত্ তাঁর এবং অর্জুনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে এসেছেন। পার্টি হোক বা ডিনার ডেট— বহু বার এক সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি মিলানে তাঁরা এক সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ২০১৭-এর মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মালাইকা। অর্জুনের সঙ্গে সম্পর্কই তার কারণ বলে শোনা গিয়েছিল। আরবাজ-মালাইকার ১৬ বছরের ছেলে রয়েছে, আরহান। দিন কয়েক আগে মালাইকা এবং আরহানকে নিয়ে ডিনারে গিয়েছিলেন অর্জুন। এই নতুন সম্পর্কে আরহানও খুশি বলে মনে করছেন বলি মহলের একটা অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat