ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৩৪৫৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সোমবার চীনের সাথে ‘নির্ভরযোগ্য’ বন্ধুত্বের প্রশংসা করেছেন। এ বছর বেইজিংয়ে তার দ্বিতীয় সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করার সময় তিনি এমন প্রশংসা করেন। খবর এএফপি’র।
রাশিয়ার কট্টর মিত্র লুকাশেঙ্কো রোববার চীনে পৌঁছেছেন। কমপক্ষে দুইদিন চীনে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার তার দপ্তর থেকে বলা হয়, তিনি এবং শি ‘বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।’
লুকাশেঙ্কো সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চীন সফর করে। মস্কোর ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়াকে সমর্থন জানানোর ক্ষেত্রে তার ওই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
বেলারুশের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, লুকাশেঙ্কো সোমবার শি’কে বলেন, ‘বেলারুশ চীনের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার দেশ ছিল এবং থাকবে।’
তিনি বলেন, ‘আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সহযোগিতা করবো এবং চীনের সাথে বন্ধুত্ব গড়ে তুলবো।’
তিনি আরো বলেন, চীনের সাথে ‘আমাদের এ বন্ধুত্ব ৩০ বছরেরও বেশি পুরনো এবং এ পথ থেকে আমরা কখনো সরবো না।’
যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা আরো অনেকের চাপে থাকা সত্ত্বেও বেইজিং প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা করেনি।
বেলারুশ রাজনৈতিক এবং আর্থিক সহায়তার জন্য রাশিয়ার উপর অনেক বেশি নির্ভর করে থাকে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চালানোর জন্য দেশটিকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat