ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৫৬৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাল্যবিবাহ রোধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কন্যা সন্তান কোন পরিবারের বোঝা নয়, তারা রাষ্ট্রের অংশীদার। কন্যা সন্তানদের মানবসম্পদ হিসেবে গড়ে উঠার পেছনে প্রধান বাধা বাল্যবিবাহ। 
আজ বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাঁথিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে বাল্যবিবাহ রোধে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দৃশ্যমান। 
সরকারের একার পক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ, ধুমপান ও মাদকের বিস্তার রোধ করা জনগণের নাগরিক দায়িত্ব। সরকার ধুমপান ও মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচীও গ্রহণ করেছে।
তিনি বলেন, যারা বাল্যবিবাহ দেয় তারা অপরাধী। অনেক অবিভাবক নিজের কন্যা সন্তানকে বোঝা মনে করে। কন্যা সন্তানও এই রাষ্ট্রের মালিক। তাদের শিক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। সরকার তাদের জন্য বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করছে। 
ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্র আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উচ্চ শিক্ষার দ্বারও উন্মুক্ত রেখেছে, এরপরও একজন ব্যক্তির বাল্যবিবাহ দেয়ার কোন যৌক্তিকতা নেই। কন্যা সন্তানদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তাঁর ৫৫ বছরের জীবনে ১৪ বছরে কারাগারে কাটিয়েছেন, দু’বার ফাঁসির মুখোমুখি হয়েছিলেন। তিনি কখনও দেশ ছেড়ে পালান নাই। অধিকার আন্দোলনের লড়াইয়ে তিনি সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সবাইকে একতাবদ্ধ করে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
সাঁথিয়া পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat