ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৫৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘোষনা দিয়েছে। সেপ্টেম্বরে ৮০ গড়ে ওয়ানডেতে ৪৮০ রান সংগ্রহ করা গিল এই তালিকায় পিছনে ফেলেছেন সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালানকে।
এশিয়া কাপে গিল ৭৫.৫ গড়ে ৩০২ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ফাইনালে শ্রীলংকার ছুড়ে দেওয়া ৫২ রানের জবাবে ভারতের ১০ উইকেটের জয়ের ম্যাচটিতে করেছিলেন অপরাজিত ২৭ রান।
বিশ^কাপের আগে অস্ট্রেলিয়ান বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ডান হাতি এই ব্যাটার দুর্দান্ত ফর্মে থেকে দুই ইনিংসে ১৭৮ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি (১০৪) হাঁকিয়েছেন। এরপর এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে করেছেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সেঞ্চুরি (১২১)। এর আগে মাসে গিলের রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। দুই ম্যাচে মাত্র আট রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। 
আইসিসির বর্তমান ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী গিল। ওয়ানডেতে তার রেকর্ড অত্যন্ত আকর্ষনীয়। ৩৫ ম্যাচে এ পর্যন্ত ৬৬.১ গড়ে ও ১০২.৮৪ স্ট্রাইকর রেটে সংগ্রহ করেছেন ১৯১৭ রান। 
ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভারতের হয়ে বিশ^কাপের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি। মাস সেরার পুরস্কারের জন্য মনোনীত হবার পর প্রতিক্রিয়ায় গিল বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করতে পেরে আমি দারুন আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করা সত্যিই সৌভাগ্যের। দলের প্রয়োজনে কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি। এই পুরস্কার সামনে এগিয়ে যেতে আমাকে সহযোগিতা করবে। এ বছর এশিয়া কাপের শিরোপা জয়ে আমি ভারতকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি। এই সুযোগে আমি সতীর্থদে, পরিবার ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কারনেই এই পুরস্কার জয় সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat