ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৪৬০১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন দ্ব্যর্থহীন কন্ঠে বলেছেন, নাইজেরিয়ায় মার্কিন গাড়ি বহরে ভয়াবহ হামলায় জড়িত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবে যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে মঙ্গলবারের ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন গ্রুপ দায় স্বীকার করেনি। তবে এ অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা সার্ভিসের ওপর বিভিন্ন হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে দায়ী করা হয়ে থাকে।
এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এই হামলার ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানাই। এতে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমাদের নাইজেরীয় সহকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবো।’
ব্লিঙ্কেন বলেন, এ হামলায় ‘কমপক্ষে’ চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে নাইজেরিয়ার জাতীয় পুলিশ বুধবার দেওয়া এক বিবৃতিতে বলেছে, সেখানে হামলায় সাতজন নিহত হয়েছে।
খবরে বলা হয়, হামলার শিকার দ’ুটি গাড়িতে নয়জনকে বহন করা হচ্ছিল। তারা সকলে নাইজেরিয়ার নাগরিক। এদের পাঁচজন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেন এবং চারজন পুলিশ কর্মকর্তা।
ব্লিঙ্কেন বলেন, তারা মার্কিন আর্থিক সহযোগিতায় হাতে নেওয়া একটি বন্যা মোকাবেলা প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat