ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৪৪১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ দুপুরে ঢাকায় ফিরেছেন।প্রজাতন্ত্রের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে থেকে রাষ্ট্রপ্রধান চার দিনের সফরে ছিলেন।
গত ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে রাষ্ট্রপতির পদে শপথ নেয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তাঁর প্রথম সফর।রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে বিদায় জানান।রাষ্ট্রপতির পতœী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat