ব্রেকিং নিউজ :
এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৫০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণের মাঝে আজ নৌবাহিনী জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে । আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের  মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, নৌবাহিনী ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat