ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ২৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু যথাসময়ে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবেনা। 
আজ মঙ্গলবার দুপুরে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু সভায় সভাপতিত্ব করেন। 
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেতারা মাইক পেলে, বক্তৃতার সুযোগ পেলে একটাই কাজ আওয়ামী লীগের বদনাম করা। অথচ তারা দেখেনা, দেশে কত উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিক বিশে^ কত মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। বিএনপি অতীতে ষড়যন্ত্র করেছে, আগামীতেও করবে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 
তিনি বলেন, আমাদের মূল শক্তিই হলো ঐক্য। পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যালয় গঠন করতে হবে। ঘরে ঘরে গিয়ে আগামী নির্বাচনের কথা মানুষকে বলতে হবে। সকল নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। 
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত হোসেন রিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat