ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৬৬০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল থেকে দুরপাল্লারসহ অভ্যন্তরীন রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।বিআিইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই সাথে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পিড বোটগুলোও চলাচল বন্ধ করা হয়েছে। তবে এমনিতেও বরিশাল থেকে দিনের বেলা দূরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করে না। তবে এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয়ভাবে। তাই সকাল থেকে নদী-বন্দরে দুরপাল্লার ঢাকাগামীসহ বরিশালের বিভিন্ন অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো পল্টুনে বাদিং করে রাখা হয়েছে।
এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অপরদিকে, বরিশাল নদী বন্দর এলাকায় সিপিপি বরিশাল আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের সদস্যরা সতর্ক সংকেতমূলক প্রচার-প্রচারণা করে যাচ্ছে।
এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থানে ৩২ হাজার ৫২০ জন সিপিপি’র বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় রেড-ক্রিসেন্ট বিভাগের ৩২০ জন স্টাফের মধ্যে ২৫০ জন মাঠে দায়িত্ব পালন করার কাজে নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat