ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৩৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এতে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।এতে বলা হয়, আজ শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে।রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলিতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।২০২২ সালের আগস্টে জ্যাঙ্কোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিষ্ফোরণ ঘটে বলে দাবি করে। ইউক্রেন মার্চে জানায় সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat