ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৫৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় 'মোখা' পরিস্থিতিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়ে কোন সিদ্ধান্ত নওয়া হয়নি। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার  এ তথ্য  জানান।
তিনি বলেন, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় 'মোখা' নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করে নির্দেশনা জারি করা হয়েছে।    
আজ জারিকৃত এই নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় “মোখা" আগামী ২/১ দিনের মধ্যে দেশের উপকুল অঞ্চলসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামুলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। 
 নির্দেশনায় এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহেরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রেজারী, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন উল্লেখ করে এই বিষয়ে জরুরি প্রয়োজনীয ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat