ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৩৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।’
আজ শনিবার দুপুরে সিলেটের রিকাবীবাজারস্থ সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘সিটি করপোরেশনসহ সব নির্বাচনে দায়িত্ব ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষম আছে। নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।’
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘কেউ গুজব রটানোর চেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংবদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘নির্বাচনের আগে অনাকাঙ্খিত সব বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।’
ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সাথে তালমিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করে দিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরো বাড়ানো হবে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat