ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৩৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় পাঁচ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে।কিয়েভ মস্কোর হামলার পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে বলে জানিয়েছে।
রাশিয়া শুক্রবার যে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে তার মধ্যে মধ্য ইউক্রেনের ঐতিহাসিক উমান নগরীও রয়েছে। উমানে হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনী শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে। এতে ৫৭ বছর বয়সী একজন নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে।মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালালে ৩১ বছর বয়সী এক নারী ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নারীটির বাবা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সর্বশেষ রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।তিনি তার সান্ধ্যকালীন ভাষণে বলেছেন, কেবলমাত্র চরম শয়তান ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।এদিকে মস্কো বলেছে, তারা ইউক্রেন বাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর নিয়োগ দেয়া কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের হামলায় আট বছরের এক কিশোরীসহ নয়জন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat