ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার হোমস নগরীর কাছে শনিবার ভোরে একটি স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এক যুদ্ধ পর্যবেকক্ষকের উদ্ধৃতি দিয়ে জানায়, হিজবুল্লাহর অস্ত্রের গুদামে আঘাত হানে বিমান।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালীন ইসরাইল তার ভূখন্ডে প্রাথমিকভাবে ইরান-সমর্থিত বাহিনী ও লেবানিজ হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে। খবর এএফপি’র।
সিরিয়ার ওপর চালানো হামলার বিষয়ে ইসরাইল খুব কমই মন্তব্য করে থাকে। তবে তারা বরাবরই বলে আসছে যে, তাদের চিরশত্রু ইরানকে যুদ্ধবিধ্বস্ত দেশে পা ফেলতে দিবেনা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটের দিকে ইসরাইলি শত্রু  লেবাননের উত্তরাঞ্চল থেকে হোমস শহরের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।’
সিরিয়ার বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, ‘তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে এবং বেশ কয়েকটি জ্বালানী ট্যাঙ্ক ও  ট্রাক পুড়ে  গেছে।’
ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,হোমস প্রদেশের গ্রামাঞ্চলে দাব্বা সামরিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র লেবাননের হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদাম ধ্বংস করেছে।
পর্যবেক্ষকরা জানায়, ‘ডিপোতে থাকা অস্ত্রশস্ত্র বিস্ফোরিত হওয়ার সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায়।’ তবে এতে হতাহতের কোনো খবর জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat