ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১২৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ বোরো মৌসুমে ফসল ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকাল হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার ফরহাননগর ইউনিয়নে তিন স্থানে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। 
এসময় জেলা, সদর থানা, ফেনী পৌর ও ফেনী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
একইদিন দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাতেও স্থানীয় ছাত্রলীগ ধানকাটা কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে।ধানকাটা কর্মসূচি প্রসঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, বোরো মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ফেনীতেও ছাত্রলীগ ধানকাটা কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ জেলাব্যাপী প্রায় চার একর জমির ধান কাটা হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, জেলা ছাত্রলীগের ১০টি ইউনিট জেলাব্যাপী ধানকাটা কর্মসূচি পালন করছে। চলতি বোরো মৌসুমে ধানকাটা শেষ হওয়া পর্যন্ত ছাত্রলীগ কৃষকের সহযোগিতায় মাঠে থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat