ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির দিকে যাচ্ছে। যতো প্রতিকূলতাই আসুক না কেন- এই দেশ এগিয়ে যাচ্ছে। সাথে সাথে বিচার বিভাগকেও সমানতালে এগিয়ে নিয়ে যেতে একটি গতিশীল রাষ্ট্রের সাথে বিচার বিভাগকেও গতিশীল করার কথা উল্লেখ করেন তিনি।
প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থী মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছর তারা জানেন- আগে দেশের অবস্থা কি ছিল, আর এখন দেশের কি অবস্থা। অর্থাৎ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি এ সময় আইনজীবী ও বিচারকদের সততার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
দেশে গত বছর মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। গত বছর সুপ্রীম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে- যা গত ৫০ বছরেও হয়নি।
তিনি বলেন, শেরপুরে মামলা নিষ্পত্তির হার ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিষ্পত্তি হয়েছে ১৪২টি।
তিনি আরও বলেন, বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক। যদি বার বেঞ্চকে সহায়তা না করে, তবে একা জজদের পক্ষে বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান ও হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ অন্যান্য বিচারকগণ ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলার বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত লাইব্রেরী কক্ষ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat