ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১২৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কোতো-কু, আমোই-এ জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অফ এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশ (মিরাইকান) পরিদর্শন করেছেন।
শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বাসসকে বলেন, "প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।’
শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে- সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
তিনি বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকা- মানবজাতি ও এ গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এটি  থেকে বাঁচার উপায় সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তাঁর বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
দর্শকরা আজকের প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিদিনের সাধারণ প্রশ্ন থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি, বৈশ্বিক পরিবেশ, মহাকাশ অনুসন্ধান এবং জীব বিজ্ঞানের অভিজ্ঞতা লাভ করতে পারে।
প্রদর্শনীগুলি ছাড়াও মিরাইকানের রঙিন লাইন-আপের মধ্যে রয়েছে অভিজ্ঞ ভিত্তিক ক্লাস এবং আলোচনা। এই প্রদর্শনিগুলো মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যোগাযোগ উপভোগ করার সুযোগ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat