ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ১৮২১ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
১৭৫টি শিক্ষা উপকরণ ল্যাপটপ বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষা উপকরণ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ (২৬ এপ্রিল) বুধবার বেলা ১১টায় উপজেলার বিআরডিবি হলরুমে উপজেলা ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা উপকরণ হিসেবে  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাঝে ল্যাপটপ বিতরণ করেন এম.পি তানভীর ইমাম।

প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও ল্যাপটপ বিতরণি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গণমানুষের আস্তাভাজন জননেতা তানভীর ইমাম এমপি। তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ রতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষায় হাতে খড়ি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষককের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। যাতে করে শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায় থেকেই আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। সেই সাথে বিশ্বকে জানতে পারে। পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ রতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat