ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ৫২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদ পরবর্তী তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে আজ সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি টাকা। 
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের পর বাজারে ক্রেতা বেড়েছে। তাতে নতুন বিনিয়োগ আসছে। তাই শেয়ারের দাম ও লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী। গত তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। এর মধ্যে আজ সূচক বেড়েছে প্রায় ৩ পয়েন্ট।
বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে হাতবদল হওয়া শেয়ার ও ইউনিটের পরিমাণও। ঢাকার বাজারে আজ ১১ কোটি শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। আর এদিন নিষ্পন্ন হওয়া ক্রয়াদেশ বা হাওলা সংখ্যাও বেড়ে দেড় লাখ ছাড়িয়েছে। এর আগে সবশেষ ২৫ জানুয়ারি ঢাকার বাজারে ক্রয়াদেশ বা হাওলা সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার।
ডিএসইতে আজ ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। তার মধ্যে প্রতিদিনের মতো দাম অপরিবর্তিত থাকা কোম্পানির সংখ্যাই বেশি, সেটি ২১২টি। যেসব শেয়ারের দাম নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে, সেগুলোর দামই মূলত অপরিবর্তিত থাকছে। এর বাইরে লেনদেন হওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির আর কমেছে ৭২টির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat