ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ১৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। 
আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে তার ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী  বলেন, বিশ্বে বাংলাদেশ গরীবের দেশ হতে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 
স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং পূর্বের ন্যায় অশান্তি শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি। 
তিনি আরো বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে, দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। 
অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার জনগণের মাঝে প্রায় ৩৭ লাখ টাকার চেক বিতরণ করেন। 
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat