ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৪৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা সম্পদের পরিচর্যার মাধ্যমে জাতীয় উন্নয়নের অংশীদার হতে গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামীকাল ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মেধার বিকল্প নেই। সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য। তাই, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ওমেন এন্ড আইপি: এক্সেলেরেটিং ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।’
তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মেধাসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিগত ১৪ বছরে নানমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। 
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পেটেন্ট আইন-২০২২ ইতোমধ্যে জাতীয় সংসদে পাশ হয়েছে। জাতীয় উদ্ভাবন ও মেধাসম্পদ নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়েছে। আমরা ট্রেডমার্ক আইন-২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন-২০১৫ পাশ করেছি। এছাড়া ট্রেডমার্ক বিধিমালা-২০১৫, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন-২০১৩ ও ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা-২০১৫ পাশ হয়েছে। জামদানি, ইলিশ, ঢাকাই মসলিনসহ মোট ১১টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। বগুড়ার দই, বাংলাদেশের শীতলপাটি, শেরপুরের তুলশীমালা ধান, চাপাইনবাবগঞ্জের আশ্বিনা ও চাপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধনের জন্য জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া ১৯টি পণ্য নিবন্ধনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২৩ এর খসড়া প্রণয়ন করেছি।’
তিনি বলেন, দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা এবং উদ্ভাবকগণ যাতে তাদের উদ্ভাবনী কার্যক্রমসমূহ রেজিস্ট্রারভুক্ত ও এর অধিকার সংরক্ষণ করতে পারেন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) দেশের মেধাসম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশে দেশের নারীসমাজ আরো এগিয়ে আসবেন বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 
তিনি বিশ্ব মেধাসম্পদ দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat