ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গণপরিষদ সদস্য এ হাতেম আলী মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী ২৬ এপ্রিল।  
গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ,সম্মিলিত সাংস্কৃতিক জোট, গৌরীপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন তার মৃত্যু দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, কোরআন খানি,তার ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
হাতেম আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর এবং বৃহত্তর ময়মিনসংহ জেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।
তিনি ১৯২৬ সালের ১৭ ফেব্রুয়ারী ময়মনসিংহের গৌরীপুরে জন্মগ্রহন করেন। ১৯৪৬ সালে কৃষক প্রজাপার্টির সিনিয়র কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। গৌরীপুর থানা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি ময়মনসিংহ-১১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয়দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভারতের মেঘালয়ে শিববাড়ী ক্যাম্পের ইনচার্জ ছিলেন। আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে তিনি বহুবার জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৬ এপ্রিল জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat