ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ। একদিকে অসুস্থতা অন্যদিকে বক্স অফিসে ব্যর্থ ছবি ‘শকুন্তলম’। তার পরেই অভিনেত্রীর সমালোচনায় মুখর নিন্দকেরা। এর মধ্যেই নতুন আরও এক বিতর্কের মুখে পড়লেন সামান্থা।
সম্প্রতি লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই নতুন জল্পনার সূত্রপাত। বিদেশে গিয়েই নাকি ভোল পাল্টে গিয়েছে তার। বদলে গিয়েছে তার মুখের ভাষাও। সামান্থার সাক্ষাৎকারের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু জোর চর্চা।
চলতি সপ্তাহেই এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘সিটাডেল’। রুশো ব্রাদার্সের তৈরি এই ওয়েব সিরিজ়ে কাজ করেছেন প্রিয়ঙ্কা চোপড় ও ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। দিনকয়েক আগে লন্ডনে প্রিমিয়ার ছিল ‘সিটাডেল’-এর। সেখানেই উপস্থিত ছিলেন বরুণ ও সামান্থা। ওই অনুষ্ঠানের এক সাক্ষাৎকারেও অদ্ভুত ভঙ্গিমায় কথা বলতে শোনা যায় সামান্থাকে। একেবারে বিদেশি ভঙ্গিতেই স্বচ্ছন্দে কথা বলছেন অভিনেত্রী। দেশের অনুষ্ঠানে তো তাকে এভাবে কথা বলতে শোনা যায় না! দাবি নেটাগরিকদের একাংশের।
‘শকুন্তলম’ ছবির মুক্তির পরে আপাতত ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা রুথ প্রভু। ‘শকুন্তলম’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের কাজ থেকে মন সরাতে নারাজ অভিনেত্রী। ‘সিটাডেল’-এর অ্যাকশন দৃশ্যের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণী তারকা। ‘ফরজ়ি’ খ্যাত রাজ ও ডিকের পরিচালনায় তৈরি হচ্ছে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat