ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকা সফরের দলে সুযোগ না পাওয়ায় টিম ম্যানেজমেন্টকে নিয়ে কটাক্ষ করায় রুমানা আহমেদকে মৌখিকভাবে সতর্ক করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির টিম নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, বিশ্রাম না দিয়ে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেছেন রুমানা।
রুমানার পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন সালমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার ও দিলারা আক্তার।
বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বলেন, ‘ব্যাখ্যার জন্য আমরা তাকে ডাকবো। এই প্রথম এমন মন্তব্য করলেন তিনি। এজন্য এবার আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করবো।’
তিনি আরও বলেন, ‘এটি তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে অপ্রত্যাশিত। আমরা যদি কোন পদক্ষেপ না নেই, ভবিষ্যতে তার এমন কথায় অনেকেই অনুপ্রাণিত হতে পারে। এজন্য তাকে সতর্ক করা দরকার ও আমরা সব ক্রিকেটারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।’
২০১১ সালে অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ দেয়া হয় রুমানাকে। দল থেকে বাদ পড়ার পর বিসিবিকে কটাক্ষ করে রুমানা বলেছিলেন  সিনিয়র ক্রিকেটার যথাযথ সম্মান পান না।
রুমানা বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এখানে যথাযথ সম্মান পান না, এমনটা অনেক দিন ধরেই হয়ে আসছে। বাংলাদেশে এটা খুবই সাধারণ বিষয়। আমি মনে করি, আমাাদের দেশে সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অন্যান্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল্যায়ন করা হয় এবং তাদের ফিটনেস নিয়ে খুব বেশি কথা বলা হয় না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat