ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ৬১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ঈদুল ফিতর। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুড়াতে ঈদ পালন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের বাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন সাকিব।
সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এরপর বন্ধুদের সাথে মাগুরায় ঘুড়ে বেড়ান সাকিব। সেখানেই নির্জন খোলা জায়গায়  সারি সারি গাছের  মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিলো। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে যান সাকিব। অল্প কিছুক্ষণ ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা  বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat