ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী তথা মুসলিম ধর্মালম্বীদের ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।’
ওবায়দুল কাদের আজ শুক্রবার এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক আমাদের এ জন্মভূমি এমন প্রত্যাশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। তিনি সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেয়ার আবহ্বান জানান।
তিনি বলেন, পরম করুনাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ-জ্বরা। আর সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে,একইভাবে বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করে আবারো ঘুরে দাঁড়াতে শুরু করেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে আমরা তীরে পৌঁছাবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আসুন, মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, সর্বোপরি আমাদের দেশকে। অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় ঈদের জন্য।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙ্গা জন¯্রােত দেখা গিয়েছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সকলের আন্তরিক প্রয়াস ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে অনেক বারের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে।
তিনি বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে অনেকে নিরলস পরিশ্রম করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সাংবাদিক বৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করার জন্য নিরলস প্রয়াস অব্যাহত রাখবো। তিনি দুর্ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat