ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ২৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার  সকাল ১০টায় নাটোরের সিংড়া পৌরসভা প্রাঙ্গনে পৌরসভার এক হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণকালে এ কথা বলেন। ঈদ উপহার প্যাকেটে আছে পোলাও চাল, তেল, চিনি, শেমাই, দুধ, মসলা, আলু, পেঁয়াজ এবং মুরগী। এরআগে প্রতিমন্ত্রী উপজেলার ইউনিয়ন পর্যায়ে, আশ্রয়ণ প্রকল্পে এবং সুবর্ণ নাগরিকদের মাঝে তিন হাজার প্যাকেট ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানী ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। সকল প্রতিবন্ধকতা পিছে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এ লক্ষ্য পূরণে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী সক্রিয় আছে। সমৃদ্ধ দেশ গঠন ছাড়াও আমরা সব সময় যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকি-যা অতীতের কোন সরকারের নেতা-কর্মীরা কখনোই থাকেনি। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে আমরা ইফতার মাহফিল বন্ধ রেখে ঐ অর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
পলক বলেন, নৌকা হচ্ছে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতীক। বিগত ১৪ বছর আওয়ামী লীগ একাধারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat