ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৩৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ নগরবাসীকে ঈদ-উল-ফিতরের ছুটিতে নিজ জেলায় রওনা হওয়ার আগে তাদের জিনিসপত্রের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, "আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আপনি নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র আপনার সাথে নিয়ে যেতে পারেন অথবা আপনার নিজ জেলায় যাওয়ার আগে শহরে থাকা আপনার আত্মীয়দের কাছে রেখে যেতে পারেন।"
পুলিশ প্রধান বাড়িগামী যাত্রীদের অপরিচিত বা সহযাত্রীদের দেয়া কোনো খাবার না খাওয়ার আহ্বান জানান।
কাপড়ের বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।
তিনি আরো বলেন, "এগুলো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat