ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৮
  • ৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী ক্রিসন পেরেরা
মাদকসহ বিমানবন্দরে ধরা পড়েছেন বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। দুবাই বিমানবন্দরে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শারজায় জেল হাজতে রয়েছেন। তবে অভিনেত্রীর পরিবারের দাবি, একটি চক্রান্ত করে ক্রিসনকে ফাঁসানো হয়েছে।
ক্রিসনের পরিবার ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন, যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পেরেরাকে মেসেজ করেন, যে মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বাই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তার সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সে কারণে ক্রিসন তার সঙ্গে ট্রফিটি নিয়ে যান। এই ট্রফির মধ্যেই মাদক পাওয়া যায়।
খবর অনুযায়ী, দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। যার জন্য ১৩ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আর কোনও অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কিনা তা এখনও জানা নেই। ক্রিসনকে মহেশ ভাটের 'সড়ক ২'-এ দেখা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat