ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ১৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজধানীতে অগ্নিকান্ডের ঘটনায় নাশকতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, 'অগ্নিকান্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। এগুলো নাশকতা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
আইজিপি আজ রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে আয়োজিত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ও মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।
রাজধানীতে অগ্নিকান্ডের কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ইদানীং লক্ষ্য করছি যে, কয়েকটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এর কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের বিষয়ে দোকান মালিক সমিতি দৃষ্টি রাখবে বলে আশা করছি।
তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি অনুরোধ করবো, যেহেতু অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাদের প্রতি যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ানো হয়, তবে, তাদের উপকার হবে।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সমাজের বিত্তশালীরা যদি সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ান, তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে, সবাই উপকৃত হবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের মধ্যে ইফতার ও পণ্য সামগ্রী বিতরণ করা গেলে তাদের জন্য বিশাল একটি সহযোগিতা হয়। সকলে মিলে আমরা যদি দেশের সকল মানুষের জন্য কাজ করি তবে, কোনো মানুষ নিরন্ন থাকবে না।  
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে প্রায় ৬০০ জন গরিব দুস্থ ও খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে ইফতার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat