ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নিউ সুপারমার্কেটে (দক্ষিণ পাশের দালানের তৃতীয় তলায়) আজ শনিবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে সূত্রপাত হওয়া অগ্নিকান্ড নির্বাপণে এবং উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর ১০৮ সদস্যের একটি অগ্নি নির্বাপণ ও উদ্ধারকারী দল (৮ জন কর্মকর্তা ও ১০০ জন অন্যান্য পদবীর বিমান বাহিনী সদস্য) বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে তাৎক্ষণিক দুইটি অগ্নি নির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আনুমানিক ৬ টা ৫০ মিনিটে উপস্থিত হয়ে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে।অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি  ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ২৮ টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়াও অগ্নি নির্বাপনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিমান বাহিনীর হেলিকপ্টার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat