ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যানের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহরে পরিনত করতে নানান উদ্যোগ গ্রহন  এবং তাতে সফল হয়েছেন  শেখ হাসিনা। বাস্তবে শহরে পরিনত হচ্ছে গ্রাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রান্তিকএবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ পুরো অবকাঠামো খাতে আমূল পরিবর্তন এসেছে।  অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ উল্লেখ করে হুইপ বলেন, বিএনপি-জামাতের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। দুর্নীতি ও লুটপাট, আত্মসাতে ব্যস্ত ছিল বিএনপি-জামাত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবারও বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন। 
তিনি বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ  শনিবার ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদরে নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় আরো  উপস্থিত ছিলেন সরকারের  উপ-সচিব মোরার্জি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা ইঞ্জিনিয়ার জাকিউল আলম, পৌর আওয়ামীগের সভাপতি এ্যাড, শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসহাক চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
নব-নির্মিত ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২য় তলা পাঁচবাড়ী হাট নতুন মার্কেট ভবনের উদ্বোধন শেষে মার্কেট পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat