ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ১৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, বর্ষবরণ বাঙ্গালী জাতির প্রাণের উৎসব। এটি এখন সারাবিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।
তিনি বলেন, ‘বাংলা সনের মাধ্যমে আমরা পিছনের কাজকে মূল্যায়ন করতে পারি। একই সাথে এই বর্ষবরণের মাধ্যমে নতুন বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী বছর যাতে আমাদের জন্য মঙ্গলময় হয় এবং কেউ যাতে ষড়যন্ত্র বা অনিষ্ট করতে না পারে সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।’
প্রতিমন্ত্রী শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।। এরআগে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat