ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটের বাইবেল খ্যাত  উইজডেন পত্রিকার ‘উইজডেন ক্রিকেটার্স এ্যালামনাক’এর তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। গত বছরের সেরা টেস্ট পারফরমার হিসেবে সম্মানজনক  ‘উইজডেন ট্রফির’ মনোনায়ন তালিকায় উঠেছে এবাদতের। মূলত বছরের সেরা টেস্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে ‘দ্য উইজডেন ট্রফি’ দেয়া হয়।
গেল বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত। ম্যাচে ১২১ রানে ৭ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৭৫ রানে ১ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত। দ্বিতীয় ইনিংসে এবাদতের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মাত্র ৪০ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
ম্যাচজয়ী পারফরমেন্সের কারণেই বর্ষসেরা টেস্ট পারফরমার হিসেবে দ্য উইজডেন ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনায়ন পেয়েছেন এবাদত।
এবাদতের সাথে আরও মনোনায়ন পেয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলংকার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাজা-মার্নাস লাবুশেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম।
আগামী ২০ এপ্রিল গেল বছরের সেরা টেস্ট পারফরমার হিসেবে উইজডেন ট্রফি বিজয়ীর নাম ঘোষনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat