ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরওয়ে বৃহস্পতিবার অসলোতে অবস্থিত রুশ দূতাবাসে কর্মরত ১৫ ‘গোয়েন্দা কর্মকর্তাকে’ বহিস্কারের ঘোষণা দিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। খবর এএফপি’র।
 রাশিয়া এটিকে ‘একেবারে অবন্ধুত্বপূর্ণ’ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড এক বিবৃতিতে বলেছেন, ‘এ ১৫ গোয়েন্দা কর্মকর্তা এমন সব কর্মকা-ে জড়িত ছিলেন যা তাদের কূটনৈতিক মর্যদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার এসব কর্মকর্তাকে ‘ব্যক্তিত্বহীন ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অবশ্যই নরওয়ে ছাড়তে হবে।
এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হুইটফেল্ড বলেন, অনেকদিন ধরেই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তারা কি ধরনের কার্যক্রমে জড়িত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন।
ভার্ডেন্স  গং (ভিজি) সংবাদপত্র জানায়, এসব কর্মকর্তা রাশিয়ার বিদেশি গোয়েন্দা সং¯া’ এসভিআর এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র জন্য কাজ করেন বলে মনে করা হয়।
তবে এ ব্যাপারে এএফপি কাউন্টার ইন্টেলিজেন্সের দায়িত্বে থাকা নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের (পিএসটি) সাথে যোগায়োগ করলে তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
এদিকে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র তিমুর চেকানোভ এক ই-মেইল বার্তায় এএফপি’কে জানিয়েছে, ‘প্রতিক্রিয়াটি অত্যন্ত নেতিবাচক।’
তিনি আরো বলেন, ‘এটি আরেকটি একেবারে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ। নরওয়ের এমন পদক্ষেপের জবাব দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat