ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা’ কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩০। 
এ উপলক্ষে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে আজ সকাল ৯টায়  সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
বর্ষবরণকে ঘিরে নড়াইলে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমি, মূর্ছনা সংগীত নিকেতন,সরগমসহ  প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি চত্বরে শত কন্ঠে পঞ্চকবির গান, শোভাযাত্রার জন্য মুকুট ও মুখোশ, নান্দনিক অনুষ্ঠান আয়োজন করেছে।
বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিল্পী সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রভাতি গানের অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা,  হাড়ি ভাঙ্গা, লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা।এবার পবিত্র রমাজের কারণে বিকেলের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat