ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ১৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে এসব ইলিশ মাছ বিতরণ করা হয়।  
র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য   নিশ্চিত করে বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
র‌্যাব জানিয়েছে, অভিযানে রাসেল মৎস্য আড়ৎকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫ হাজার টাকা, রহমান মৎস্য আড়ৎকে ২ লাখ ৫ হাজার, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাহমিনা মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মৎস্য আড়ৎকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।।
এএসপি এনায়েত কবির সোয়েব জানান, এ সময় ১০ লাখ ৪৬ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করার পর বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat