ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ১৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।
সোমবার দুপুরে আটক জেলেদের মধ্যে ২৩ জেলের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড এবং বাকী ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ৮ থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক করে। এ সময় কয়েকজন জেলে অভিযানে থাকা নৌকার মাঝির উপর আক্রমন চালায়। তবে বড় ধরণের কোন দূর্ঘটনা হয়নি। 
তিনি আরো বলেন, অভিযানে ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহমেদ ও কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোহাম্মদ আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat