ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন। 
তিনি আইসিটি'কে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে স্মার্ট নারীদের প্রতি আহবান জানান। 
স্পিকার আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
স্পিকার নারীদের অগ্রাধিকার দিয়ে 'স্মার্ট নারী উদ্যোক্তা' তৈরীর জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পিডি যুগ্মসচিব মোঃ আলতাফ হোসেন।  
তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।  
স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নের গণজোয়ার চলছে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রী- ল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানান। উল্লেখ্য, আইডিয়া প্রকল্পের আওতায় ২ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ১২৭০ জনকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। 
অনুষ্ঠানে শামসুন নাহার এমপি, রতœা আহমেদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাগণ, স্মার্ট নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat